তামিলনাড়ুতে ভারী বৃষ্টি, নিহত ৫

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ২২:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:২৪
image

ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টির জেরে গত দুইদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, আগামী দুইদিনে প্রবল বৃষ্টি হতে পারে। এ রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কুডালোর জেলার প্রায় এক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তামিলনাড়ুতে ভারী বৃষ্টি, নিহত ৫

শনিবার (৩০ নভেম্বর) ভারী বৃষ্টিপাতের জেরে তারজাভুর জেলার মুনরাম শেঠি গ্রামের বাসিন্দা দুরাইকানু (৭০), তিরুভারুর জেলার পরাবকোটাইয়ের রবিচন্দ্রন (৫০) মারা গেছেন। ওই দিন রাতে বাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় আরিয়ালুর জেলার শারীরিক প্রতিবন্ধী পুঙ্গোধাই (৫০) মারা যায়। এছাড়া ভারী বৃষ্টিতে পুডুককোটাই শহরে গাড়ি দুর্ঘটনায় কান্দসামি (৫০) ও শনিবার রাতে ঝড়ের মধ্যে ড্রেনে পড়ে চেন্নাইয়ের শেখ আলী (৪৬) মারা যায়।

আরএমসির সতর্কবার্তায় বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুভ্যালুর, ভেল্লোর, তিরুভ্যান্নামালাই, থোটুক্কুডি, রামনাথপুরাম ও তিরুনেলভেলি জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। আরএমসির পরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় থোটুক্কুডির সাতানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার, কুডালোরে ১৭ সেন্টিমিটার, তিরুনেলভেলি জেলায় ১৬ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লক্ষদ্বীপের নিকটবর্তী এলাকায় নিম্নচাপের অবস্থান করায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঝড়ের সৃষ্টি হতে পারে। এ জন্য জেলেদের পরবর্তী কয়েক দিন সমুদ্রের দিকে যাওয়া উচিত হবে না।’

আবহাওয়ার বিভাগের সতর্কতা জারির পর সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুডুচেরি সরকার।

চেন্নাই সিটি করপোরেশনের মেয়র জি প্রকাশ বলেছেন, ‘আমরা সব সময় মানুষকে সাহায্য করতে প্রস্তুত। করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে পানি নিষ্কাশনের কাজ শুরু করছেন।’

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম