ঐতিহাসিক নির্বাচনের জন্য প্রস্তুত যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০

যুক্তরাজ্যে বিগত পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় দেশজুড়ে ৬৫০টি আসনে ভোটগ্রহণ শুরু হবে। ফল জানা যাবে শুক্রবার সকালে।

ঐতিহাসিক নির্বাচনের জন্য প্রস্তুত যুক্তরাজ্য








যুক্তরাজ্যে সাধারণত প্রতি চার বা পাঁচ বছর পরপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে মতবিরোধকে কেন্দ্র করে গত অক্টোবরে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট। ১৯২৩ সালের পর দেশটিতে এই প্রথম ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শীতকালে ভোটগ্রহণের ঘটনা ঘটেছিল সর্বশেষ ১৯৭৪ সালে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোটকেন্দ্র বন্ধ হবে, সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে গণনার কাজ। শুক্রবার সকালের মধ্যেই ফল পাওয়ার কথা রয়েছে। 

যুক্তরাজ্যের আইন অনুযায়ী ১৮ বছরের বেশি যে কোনও ব্রিটিশ নাগরিক ভোট দিতে পারেন। কমনওয়েলথ ও আয়ারল্যান্ডের যোগ্য বিবেচিত নাগরিকরাও ভোট দিতে পারবেন। গত ২৬ নভেম্বর শেষ হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম।


দেশটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রে পোলিং কার্ড না আনলেও ভোট দিতে পারবেন ভোটাররা। সেক্ষেত্রে তাদের নাম ও ঠিকানা বলতে হবে। ভোটকেন্দ্রে সেলফি কিংবা ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইতোমধ্যে অনেকেই ডাকযোগে পছন্দের প্রার্থীর ব্যাপারে নিজেদের রায় দিয়েছেন। দুই বছর আগের নির্বাচনে সাত লাখেরও বেশি মানুষ ডাকযোগে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করেন।
ডাকযোগে ভোটের আবেদনকারীদের মধ্যে যারা এখনও ভোট দেয়নি তাদের রাত ১০টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ডাকযোগে দিতে না চাইলে নিকটস্থ ভোটকেন্দ্রে গিয়েও নিজেদের রায় জানাতে পারবেন তারা।

/এমএইচ/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি