নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করবিনের

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬

আশাবাদের ইশতেহার দিয়েছিলেন তিনি। সামনে এনেছিলেন সামাজিক ন্যয়বিচার আর সুযোগের সাম্যের কথা। গুতিকয় ধনীর বদলে ব্রিটেনকে তিনি জনকল্যাণের পথে নিতে চেয়েছিলেন। তবে বুথ ফেরত জরিপ আর এ পর্যন্ত ঘোষিত ফল বলছে, সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ তার আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা রায় দিয়েছে দ্রুত ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে। আর তাই, নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। নিজ আসনে আসনে জয়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনও নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। 

নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করবিনের

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলে কনজারভেটিভরা পেয়েছে ২২৯ আসন। করবিনের লেবার পেয়েছে ১৮৫টি আসন। এর আগে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করেছে বিবিসি আইটিভি ও স্কাই নিউজ। ওই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

নর্থ আইলিংটনে করবিন বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। ৩৬ হাজার ৬০৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি লিবারেল ডেমোক্রেট পার্টির প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৪১৫টি ভোট। তবে করবিন জিতলেও লেবার পার্টির প্রত্যাশিত ফল পায়নি। এরপর থেকেই করবিনের পদত্যাগ চাইতে শুরু করেন লেবার পার্টির নেতাদের একাংশ। তবে দলের চেয়ারম্যান অবশ্য এই ফলের জন্য করবিনকে দায়ী করতে নারাজ। তিনি দুষছেন লেবার নীতিকে। তার মতে, বিশেষ করে ব্রেক্সিট ইস্যুতে লেবার নীতির বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যবাসী। তিনি বলেন, 'আমরা দ্বিতীয় গণভোট চেয়েছি। কিন্তু প্রথম গণভোটেই ১ কোটি ৭৪ লাখ মানুষ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে। আমরা সেটাকে সম্মান করতে পারিনি। ফলে আমাদের এই পরিণতি হয়েছে।'

করবিন অবশ্য নিজ থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন ভবিষ্যতে আর কোনও নির্বাচনে নেতৃত্ব দেবেন না। ‘লেবারের জন্য এটা খুবই হতাশার রাত। তবে আমরা আশার ইশতেহার দিয়েছিলাম।আগামীতে আমি আর কোনও নির্বাচনে নেতৃত্ব দেবো না।’ বলেছেন করবিন। 

এক টুইট বার্তায় করবিন বলেন; 'আমি গর্বের সঙ্গে পার্লামেন্ট ও এর বাইরে সবসময়ই সমাজতন্ত্রের বার্তা পৌঁছে দিতে, সামাজিক ন্যায়বিচার ও সমাজভিত্তিক প্রয়োজন মেটাতে কাজ করে যাবো,  গুতিকয়ের লোভ মেটাতে নয়।' তিনি বলেন,  'এগুলো আমাদের দলের ভিত্তি প্রতিষ্ঠা করেছে আর আমি আমাদের দলের অর্জন, এর ইশতেহার ও পরিকল্পনা নিয়ে গর্ববোধ করি। আমি বলতে চাই, এই আদর্শ চিরন্তন এবং এটি সবসময়ই থাকবে।’ 

নিজ আসনে যথাযথভাবে আইনপ্রণেতার দায়িত্ব পালন করে যাওয়ার কথা জানিয়েছেন করবিন। সে সময় পরিবার, বিশেষ করে তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেবার নেতা।  

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি