কাউকে বাংলা ছাড়তে দেবো না: মহামিছিলে মমতা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২০:১৫
image

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রতিবাদে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে তৃণমূলের মিছিল সোমবার বেলা ১টায় ময়দানের কাছে রেড রোডের অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে রওনা হয়। ওই মিছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। মিছিলের আগে মমতা সমবেত জনতাকে সঙ্গে নিয়ে শপথ করেন, সংবিধানের মূল চেতনাকে সঙ্গী করে ভারতের সার্বভৌমত্ব-ধর্মনিরপেক্ষতা ও ঐক্য রক্ষায় তারা কাজ করে যাবেন। কাউকে বাংলা ছাড়তে দেবেন না।

কাউকে বাংলা ছাড়তে দেবো না: মহামিছিলে মমতা

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। ঘটনার পরপরই ১৫ ডিসেম্বর (রবিবার) রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন এবং  পরদিন ১৬ ডিসেম্বর (সোমবার) কলকাতায় বি আর অম্বেডকর মূর্তির পাদদেশে মহামিছিলের কর্মসূচি ঘোষণা করেন মমতা।

সোমবারের মিছিল শুরুর আগে দুপুরে বাবা সাহেব অম্বেডকরের মূর্তিতে মালা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘বিজেপি বাইরের লোক ঢুকিয়ে অশান্তি করার চেষ্টা করতে পারে। যারা মিছিলে যাবেন, ভদ্রভাবে মিছিলে চলবেন। মিছিল থেকে কী শ্লোগান দেওয়া হবে, তা দল থেকে ঠিক করে দেওয়া হবে’। মমতা বলেন, ‘বাবা সাহেব অম্বেডকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। সেই সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আজকের ধর্মনিরপেক্ষ ভারতকে তার সার্বভৌমত্ব, তার ধর্মনিরপেক্ষতা, তার একতা— সব কিছু বজায় রেখেই আমরা আগামী দিন পথ চলব। যেভাবে এখন চলছি।’

মমতা জানান, এই মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। তবে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। কারণ হিসেবে মমতা বলেন, ‘দেশ যখন বিপদে পড়ে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে কাজ করতে হয়।’ এরপরেই তৃণমূল নেত্রী উপস্থিত জনতাকে একটি শপথবাক্য পাঠ করান।  তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সমবেত হয়ে বলে, ‘আজকের শপথ: আমরা সবাই নাগরিক। সর্বধর্ম সমন্বয়ই আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না। দেব না। শান্তি রাখতে হবে। জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা।’ কড়া পুলিশি নিরাপত্তায় এর পর মিছিল এগিয়ে যায় জোড়াসাঁকোর দিকে। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম