নাগরিকত্ব আইনে কারও ক্ষতি হবে না: মোদি

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬
image

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের কারণে কোনও নাগরিকের ক্ষতি হবে না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আইনের প্রতিবাদে যখন কলকাতা থেকে দিল্লি বিক্ষোভে ফুঁসছে, তখন দেশের সব নাগরিককে এ ব্যাপারে শান্ত থাকার আহ্বান জানান তিনি। সোমবার  (১৬ ডিসেম্বর) এক টুইট বার্তায় নাগরিকত্ব আইনের পক্ষে আবারও সাফাই গাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। বিরোধীরা এই আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। চলছে দফায় দফায় আন্দোলন।

সোমবার দুপুরে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সব মানুষকে আশ্বস্ত করে দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই যে, নাগরিকত্ব আইনের কারণে কোনও নাগরিকের কোনও ক্ষতি হবে না। তা তিনি যে ধর্মেরই হোন না কেন। এই আইন নিয়ে দেশের কোনও নাগরিকের উদ্বেগের কোনও কারণ নেই। দেশের বাইরে বছরের পর বছর ধরে যে মানুষগুলো নিগৃহীত হয়েছেন, যাদের ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের জন্যই এই আইন।’

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আসাম ও ত্রিপুরা ফুঁসছে। কারণ, সেখানকার ভূমিপুত্ররা আশঙ্কা করছেন, এই আইন বাস্তবায়নের ফলে শরণার্থী বাঙালিরা নাগরিকত্ব পেয়ে যাবেন। তাতে নিজভূমে তারা সংখ্যালঘু হয়ে পড়বেন। অন্যদিকে এই আইনকে মুসলিমদের জন্য বৈষম্যমূলক বিবেচনা করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে যেমন সংখ্যালঘু সংগঠনগুলো তীব্র আন্দোলনে নেমেছে, তেমনই দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবিবার বিক্ষোভ প্রদর্শন করেন। সেই প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠি চালানোয় দেশজুড়ে ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

সোমবার আরকেটি টুইটবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করাকে আমরা চলতে দিতে পারিনা। যে হিংসাত্মক কর্মকাণ্ড চলছে তা খুবই দুর্ভাগ্যজনক। আলোচনা ও বিতর্কের মধ্যে দিয়ে সমাধানের পথ খোঁজাই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। সরকারের সম্পত্তি নষ্ট করে মানুষকে বিপদে ফেলা সঠিক পথ নয়।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম