জাকারবার্গকে ‘আনফলো’ করলেন টুইটার প্রধান

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে অনুসরণ করা বাদ দিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি। আনফলো করার বিষয়টি সবাইকে জানাতে জ্যাক এক অভিনব পন্থা বেছে নেন। প্রথমে তিনি বিগ টেক অ্যালার্ট নামের একটি অ্যাকাউন্ট ফলো করতে শুরু করেন। এই অ্যাকাউন্ট থেকে টেক সিইওদের টুইটার অ্যাকাউন্টের সব খবর পাওয়া যায়। কাকে তারা ফলো বা আনফলো করছেন সে খবরও মেলে। তাই যথারীতি যখনই জ্যাক ডরসি ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গকে আনফলো করেন তখনই নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয় বিগ টেক অ্যালার্ট।

জাকারবার্গকে ‘আনফলো’ করলেন টুইটার প্রধান

বিশ্বজুড়ে যোগাযোগের ধরণেই পাল্টে দিয়েছে ফেসবুক ও টুইটার। সামাজিক এই মাধ্যম দুটির লক্ষ্য সবাইকে এক নেটওয়ার্কে যুক্ত করা।তবে লক্ষ্য এক হলেও কোম্পানি দুটির নীতিগত পার্থক্য রয়েছে। টুইটারে মার্ক জাকারবার্গ অ্যাকাউন্ট খোলেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। ২০১২ সালের পর জাকারবার্গ তার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো টুইট পোস্ট করেননি।  

ডরসির ওই ঘটনার পর মাঠে নেমেছিল টুইটারের অফিশিয়াল জনসংযোগ অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ‘২০১২ সালের পর @এফআইএনকেডি অ্যাকাউন্ট থেকে আর টুইট করা হয়নি। অ্যাকাউন্টটি থেকেও সাকুল্যে টুইট করা হয়েছে মাত্র ১২টি।”

বাকস্বাধীনতা, ফেক নিউজ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুই প্রধান নির্বাহীর অবস্থান ভিন্ন। জ্যাক ডর্সি সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করলেও জাকারবার্গ তা করেননি।  এক টুইটে ডরসি বলেন, আমরা সুস্থ আলাপ চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরির জন্য নতুন প্রক্রিয়ার চিন্তা করছেন যা আগের যেকোনও সময়ের চেয়ে অভিনব হবে।’ কিন্তু ফেসবুক এমন কোনও পদক্ষেপ নেয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
রঙিন পানীয়ের স্বাদে শৈশবের স্মৃতি ও সৃজনশীলতার উৎসব
রঙিন পানীয়ের স্বাদে শৈশবের স্মৃতি ও সৃজনশীলতার উৎসব
যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত