চীনা দাবির কোনও আইনি ভিত্তি নেই: ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৯:০৭

দক্ষিণ চীন সাগরের একটি অঞ্চল নিয়ে চীনের দাবি খারিজ করে দিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের এ সংক্রান্ত দাবির কোনও আইনি ভিত্তি নেই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। দক্ষিণ চীন সাগর
দুই দিন আগেই নিজ দেশের পানিসীমায় চীনা কোস্টগার্ডের একটি নৌযানের উপস্থিতি নিয়ে বেইজিং-এর কাছে প্রতিবাদ জানিয়েছিল ইন্দোনেশিয়া। এ ঘটনায় জাকার্তায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকেও তলব করে দেশটি। এরমধ্যেই বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ বিষয়ে নিজ দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

চীনা নৌযানটি ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের উপকূলে ঢুকে পড়লে এ বিবাদের সূত্রপাত হয়।

মঙ্গলবার বেইজিংয়ে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং। তার দাবি, ওই অঞ্চলটি তথা স্পার্কলি দ্বীপপুঞ্জ ও এর পানিসীমায় বেইজিং-এর সার্বভৌমত্ব রয়েছে। তবে চীন ও ইন্দোনেশিয়া দুই দেশই সেখানে স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম চালাতে পারে।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় ৫ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশও ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় তারা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের