ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত বোয়িং বিমান নিয়ে তদন্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিসিবি)একথা নিশ্চিত করে। ইতোমধ্যে একজন প্রতিনিধিকে এই তদন্তভার দেওয়া হয়েছে বলে জানায় তারা
৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়। নিহত হয় বিমানটিতে থাকা ১৮০ আরোহীর সবাই। বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিধ্বস্ত বিমানের ব্লাক বাক্সটি খুঁজে পেয়ে সেটি নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং বা মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করার ঘোষণা দিয়েছে ইরান।
এনটিসিবি এক টুইটে জানায়, তারা ইরানের কাছ থেকে দুর্ঘটনার আনুষ্ঠানিক বার্তা পেয়েছে। টুইটে বলা হয়, এনটিসিবি একজন প্রতিনিধি নিয়োগ করেছে। এই দুর্ঘটনা সংশ্লিষ্ট বিষয়াদি নজরে রাখা হচ্ছে বলেও জানায় তারা।
এনটিসিবি জানায়, ‘অন্য সব তদন্তের মতোই এখানেও দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করবে না এনটিসিবি।







