শ্রীলঙ্কায় রেকর্ড পরিমাণ হাতির মৃত্যু

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ০১:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:৪১

২০১৯ সালে শ্রীলঙ্কায় সর্বোচ্চ সংখ্যক হাতির মৃত্যু হয়েছে। পরিবেশবাদী সংগঠনের হিসেব অনুযায়ী এই একবছরে দেশটিতের ৩৬১টি হাতি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে। ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর এটাই সর্বোচ্চ।

শ্রীলঙ্কায় রেকর্ড পরিমাণ হাতির মৃত্যু

পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে সাড়ে সাত হাজার বন্য হাতি রয়েছে। তাদের হত্যা করা অবৈধ। স্থানীয় বৌদ্ধ সংস্কৃতিতে হাতির জন্য একটা বিশেষ সদয় অনুভুতি রয়েছে শ্রীলঙ্কায়। তারপরও ক্ষেতের ফসল বাঁচাতে অনেক কৃষককে নিয়মিত হাতি মোকাবিলা করতে হয়।  

সাজিয়া চামকিরা নামে এক পরিবেশবাদী বলেন, গত বছরে প্রাণ হারানো হাতির ৮৫ শতাংশই মনুষ্যসৃষ্ট কারণে হয়েছে। তিনি বলেন, স্থানীয়রা প্রাণী হত্যায় বৈদ্যুতিক বেড়া, বিষ ও বিস্ফোরক ব্যবহার করে। 

গত সেপ্টেম্বরে দেশটির কর্মকর্তারা এক স্থান থেকে বিষক্রিয়ায় নিহত সাতটি হাতিকে উদ্ধার করেছিলেন। িএরপর থেকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার ঘোষনা দিয়েছে।

তবে চামিকারা বলেন, সরকারের আরও কঠোন হওয়া দরকার। তিনি দাবি করেন, ‘আমাদের উন্নয়ন পরিকল্পনা পরিবেশবান্ধব নয়। আমাদের একটি টেকসই পরিকল্পনা দরকার। 

তিনি বলেন, অনেক প্রাণী ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়, কেউ স্বাভাবিক নিয়মে মারা যায়। তবে বেশিরভাগ হাতিকেই হত্যা করা হয়।  

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম