কাশ্মিরে তুষারধসে সেনাসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১৬:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:২৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক তুষারধসে তিন সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। সোমবার কাশ্মিরের কুপওয়া জেরায় এই ঘটনা ঘটে। এছাড়া এক সেনাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশ্মিরে তুষারধসে সেনাসহ নিহত ৯

বিগত ৪৮ ঘণ্টায় ভারী তুষারপাত হচ্ছে কাশ্মিরে। সেখানকার বেশ কিছু এলাকায় তুষারধসের খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার মাচিল সেক্টরে বেলা ১টার দিকে একটি সেনা পোস্টে আছড়ে পড়ে তুষারধস। তাতেই মৃত্যু হয় সেনা সদস্যদের।এছাড়া গান্ডেরবাল জেলার সোনমার্গে আরো একটি তুষারধসের ঘটনায় এছাড়া পাঁচজন বেসামরিকও প্রাণ হারিয়েছেন।  

প্রবল তুষারপাতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন সেনা সদস্য। 

অন্যদিকে  পৃথক ঘটনায় নওগ্রামে সোমবার রাতে তুষারধসে এক বিএসএফ সেনা নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জন সদস্যকে। সেনাবাহিনীর নেতৃত্বে সীমান্তরেখায় উদ্ধার কার্যক্রম চালাতে বিএসএফ মোতায়েন করেছে প্রশাসন। 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের