ইরাকে মার্কিন দূতাবাসের অভ্যন্তরে রকেট হামলা

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ০৮:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৪:১৯

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের অভ্যন্তরে রকেট হামলা চালানো হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ওই অঞ্চলে পাঁচটি রকেট আঘাত হানে। এর মধ্যে তিনটি রকেট সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হানে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি। মার্কিন যৌথ অভিযান কমান্ড দাবি করেছে, এই হামলায় কেউ হতাহত হয়নি। জানুয়ারিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ওই দূতাবাস লক্ষ্য করে হামলা হলেও এবারই প্রথম সরাসরি দূতাবাস ভবন আক্রান্ত হলো।

বাগদাদে বিক্ষোভের মধ্যে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে আবারও তা জোরালো হয়ে ওঠে। বিদেশি হস্তক্ষেপমুক্ত প্রশাসনের দাবিতে বিক্ষোভ করছে ইরাকি নাগরিকেরা। ওই বিক্ষোভের মধ্যে রবিবার মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটলো। কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী। এই ধরনের ‘আগ্রাসন’ চলতে থাকলে ইরাক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। অপর এক বিবৃতিতে দূতাবাসরে সুরক্ষা নিশ্চিতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাগদাদে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত ৪ জানুয়ারি (শনিবার) রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়। উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমানঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া যায়। পরদিন ৫ জানুয়ারি (রবিবার) টানা দ্বিতীয় রাতের মতো বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা চালানো হয়। কয়েকদিন পর ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আবারও হামলা চালানো হয় মার্কিন দূতাবাসে। 

১২ জানুয়ারি (সোমবার) বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা চালানো হয়। সেই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ও ২১ জানুয়ারি (মঙ্গলবার) আবারও হামলা চালানো হয়। 

/জেজে/এমএমজে/বিএ/
সম্পর্কিত
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন