চীন ফেরত বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনা মার্কিন নাগরিকদের প্রথম ১৪ দিন আলাদা স্থানে রাখা হবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার

গত বছরের ডিসেম্বর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। তবে চীন ছাড়াও অন্তত ২২টি দেশের একশ’ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে চীনে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। তাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।

শুক্রবার এক সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার জানান, হুবেই প্রদেশ থেকে ফিরে আসা মার্কিন নাগরিকদের ১৪ দিন আলাদা স্থানে রাখা হবে। আর চীনের অন্য এলাকা থেকে ফিরে আসারা একই সময় ধরে নিজেদের অবস্থা পর্যবেক্ষণে রাখবে। আর গত ১৪ দিনের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার নতুন করে ক্যালিফোর্নিয়ায় একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে মোট সাতজন এই ভাইরাসে আক্রান্ত হলো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাইরাসজনিত কারণে ১৯১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম