কথিত বাংলাদেশি তাড়ানোর দাবিতে ভারতে বিশাল বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৬

ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেশটির বাণিজ্যিক নগরী রাজধানী মুম্বাইয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ এই সমাবেশের ডাক দেয়। কথিত বাংলাদেশি তাড়ানোর দাবিতে ভারতে বিশাল বিক্ষোভ
‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ বিতাড়নের দাবিতে ও নতুন নাগরিকত্ব নাইনের সমর্থনে’ এই জনসভা আহ্বানের কথা জানিয়েছে দলটি। সেখানে দলনেতা রাজ ঠাকরে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ভারত কোনও ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়েই ছাড়া হবে।’

কথিত বাংলাদেশিদের দেশছাড়া করার বিষয়টি ভারতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। কিন্তু সেই ইস্যুতে এত বড় মাপের রাজনৈতিক কর্মসূচি এটাই প্রথম।

মুম্বাইয়ের গোরেগাঁওতে হিন্দু জিমখানা গ্রাউন্ড থেকে শহরের দক্ষিণ প্রান্তে আজাদ ময়দান পর্যন্ত রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এদিন যে বিশাল পদযাত্রার আয়োজন করেছিল, ওই শহরে এত বড় মাপের জমায়েত বিরল ঘটনা।

বিবিসি মারাঠির সংবাদদাতা ময়ূরেশ বলছিলেন, "দলের গেরুয়া পতাকা নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক এদিন যেন মুম্বাইকে গেরুয়াতে রাঙিয়ে তুলেছিল। অচল হয়ে গিয়েছিল মেরিন ড্রাইভ এলাকা। আর এই জনসভার প্রধান দাবিই ছিল ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি ও পাকিস্তানিদের এদেশ থেকে তাড়াতে হবে।"

উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে শিবসেনা থেকে বেরিয়ে এসে নিজের দল 'মহারাষ্ট্র নবনির্মাণ সেনা' গড়েছিলেন প্রায় ১৪ বছর আগে। এতোদিন মারাঠা জাতীয়তাবাদই ছিল তার প্রধান রাজনৈতিক অস্ত্র। কিন্তু ইদানীং তিনি ভাষণ শুরু করছেন 'আমার প্রিয় হিন্দু ভাই-বোনেরা' বলে। কয়েকদিন আগে তিনি নিজের দলের পতাকার রঙ-ও পাল্টে নিয়েছেন হিন্দুত্ববাদী 'ভগওয়া' বা গেরুয়ায়। ৯ ফেব্রুয়ারি রবিবার তিনি বুঝিয়ে দিয়েছেন, তার দল তথাকথিত মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই আক্রমণ শানাবে। রাজ ঠাকরে তার ভাষণে বলেন, ‘ভারত কোনও ধর্মশালা নয়, যে যেখান থেকে খুশি এসে যে কেউ এখানে বসে যাবে।’

তার ভাষায়, ‘শিক্ষা, স্বাস্থ্য, পানির মতোই অবৈধ অনুপ্রবেশ রোধ করাও দেশের জন্য একটি মৌলিক ইস্যু। আর সেজন্যই আমরা বাংলাদেশি ও পাকিস্তানিদের হঠানোর ডাক দিচ্ছি। ব্রিটেন-আমেরিকা-অস্ট্রেলিয়াও তো অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালায়, আর ভারত করলেই সমস্যা? আমি পরিষ্কার বলতে চাই, এই ইস্যুতে আমরাও অস্ত্র হাতে নিতে রাজি।’

মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে রাজ ঠাকরের ডাকে যে হাজার হাজার সমর্থক এদিন মুম্বাইতে জড়ো হয়েছিল, তাদেরও মূল বক্তব্য ছিল ভারতের সামনে এখন এই কথিত বিদেশিরাই প্রধান বিপদ। কল্যাণ থেকে আসা গোপাল বাপটের ভাষায়, ‘আমাদের দেশটা যেন এখন পাকিস্তানি আর বাংলাদেশিদের আখড়ায় পরিণত হয়েছে। এই আখড়া ভাঙতে না-পারলে ভারতের সমূহ সর্বনাশ।’

গোপাল বলেন, ‘রাজসাহেব তো ঠিকই বলছেন, ঢের হয়েছে - এদের এবার এখান থেকে বের করো, নিজেদের দেশে ফেরত পাঠাও।’ নাসিকের বাবাজি আমটে বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা এই সব অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে গোটা দেশটাকে 'আন্ডারগ্রাউন্ডে' - মানে তলায় তলায় কব্জা করে ফেলেছে। এরা সংখ্যায় লাখ লাখ, কোটি কোটি - আর এদের এখনই আরব সাগরে ছুঁড়ে ফেলে নিজের দেশে চলে যেতে বলা দরকার।’

কথিত বাংলাদেশিদের তাড়ানোর ইস্যু এক সময় দিল্লিতে বিজেপির বড় রাজনৈতিক হাতিয়ার ছিল। যদিও দিল্লির সাম্প্রতিক নির্বাচনে অবশ্য সেটা তেমন কোনও ইস্যু হয়নি। কিন্তু ইদানি দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে বা পশ্চিম ভারতের মুম্বাইতে সেটাকে বড় ইস্যু করে তোলার চেষ্টা হচ্ছে। কর্নাটকের বিজেপি সরকার যেভাবে ব্যাঙ্গালোরে বাংলাদেশি উচ্ছেদ অভিযান চালাচ্ছে বা মুম্বাইতে রাজ ঠাকরের দল যেভাবে আজ বাংলাদেশি তাড়ানোর ডাক দিয়ে বিশাল সভা করলো তাতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম