পঙ্গপালের আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৭

ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করেছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেন (এফএও)। সংস্থাটি বলছে, আগামী মে মাস থেকে এই পতঙ্গের আক্রমণের মুখে পড়তে পারে ভারত। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। পঙ্গপালের আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করলো জাতিসংঘ

সম্প্রতি মরু পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করে পাকিস্তান সরকার। দেশটির সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। ভারতের কয়েকটি এলাকাতেও ঢুকে পড়ে এই পতঙ্গটি। সোমবার এফএও কর্মকর্তা কেইথ ক্রেসম্যান বার্তা সংস্থা আইএএনএস-কে বলেন, ‘এই বছর পঙ্গপালের বিপদ ইরান ও হর্ন অব আফ্রিকা থেকে ভারতে ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে’। সংস্থাটি জানিয়েছে, এবার পতঙ্গটির আক্রমণ বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছে। ফলে লাখ লাখ মানুষের বিশেষ করে আফ্রিকা অঞ্চলে খাদ্য সংকটের ঝুঁকি রয়েছে। ঝুঁকি মোকাবিলায় সাত কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছে এফএও ও জাতিসংঘ।

আসন্ন বৃষ্টিপাতের মৌসুমে ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ায় পঙ্গপাল মারাত্মক আক্রমণ চালাতে পারে বলে মনে করেন এফএও কর্মকর্তা কেইথ ক্রেসম্যান। নিজের সাম্প্রতিক ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, ভারত গ্রীষ্মে যেভাবে পঙ্গপালের আক্রমণ প্রতিহত করেছে, তাতে আগামী বৃষ্টিপাতের মৌসুমের চ্যালেঞ্জও তারা মোকাবিলা করতে পারবে।

ইরানের দক্ষিণাঞ্চলে উষ্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত পঙ্গপালের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানান কেইথ ক্রেসম্যান। এর ফলে সীমান্ত দিয়ে ভারত ও পাকিস্তানে পতঙ্গটি ঢুকে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। ভারী বৃষ্টিপাত ও সাইক্লোনের কারণে হর্ন অব আফ্রিকাতেও এই বছর পঙ্গপালের ব্যাপক বংশবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে এফএও।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম