করোনা ভাইরাস আক্রান্ত মায়ের গর্ভ থেকে সুস্থ শিশুর জন্ম

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী সুস্থ সন্তান প্রসব করেছেন। নবজাতকের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবারও পরীক্ষা করা হবে। করোনা ভাইরাস আক্রান্ত মায়ের গর্ভ থেকে সুস্থ শিশুর জন্ম
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এক পর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। সরকারি হিসাবে, ১০ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৪২ হাজার ৬৩৮ জন।

সোমবার ৩৩ বছর বয়সী এক নারী শিয়ানের সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালে সন্তান জন্ম দেন। নিউক্লিক এসিড টেস্ট করে শিশুটির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র জানিয়েছে, কয়েকদিনের মধ্যে আবারও তাকে পরীক্ষা করা হবে।

গত ৭ ফেব্রুয়ারি ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতক ও তার মাকে আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক লিউ মিং বলেন, উভয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে।

/এমএইচ/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের