যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো ফিলিপাইন

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৯

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দশক স্থায়ী একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিয়েছে ফিলিপাইন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভিজিটিং ফোর্স অ্যাগ্রিমেন্ট (ভিজিএফ) নামের এই চুক্তি বাতিলে সায় দেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ম্যানিলার এই সিদ্ধান্ত মার্কিন দূতাবাসকে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চুক্তি অনুযায়ী কোনও পক্ষ এটি বহাল রাখতে অসম্মত হলে ১৮০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে। ফিলিপাইনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো ফিলিপাইন

বেশ কিছু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তার মুখপাত্র সালভাদর পানেলো বলেছেন, অন্য দেশের সঙ্গে আরও বেশি স্বাধীন সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। আল জাজিজার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুয়ার্তের প্রাণঘাতী মাদকবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তার ভিসা আটকে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন চীনকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে তখন ফিলিপাইনের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম