বুরুন্ডিতে গণকবরে ছয় হাজার মৃতদেহের সন্ধান

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১২

আফ্রিকার দেশ বুরুন্ডিতে ছয়টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির কারসুরি প্রদেশের এসব গণকবরে ছয় হাজারেরও বেশি মরদেহ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এসব গণকবরে মৃতদেহ ছাড়াও হাজার হাজার গুলি পাওয়ার কথা জানিয়েছে দেশটির সত্য ও পুনর্বাসন কমিশন। বুরুন্ডিতে গণকবরে ছয় হাজার মৃতদেহের সন্ধান

উপনিবেশিক শোষণ, গৃহযুদ্ধ ছাড়াও ১৯৭২ সালে বুরুন্ডিতে বড় ধরনের হত্যাযজ্ঞ চলে। ধারণা করা হয় দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠী হুতুদের লক্ষ্য করে এই হত্যাযজ্ঞ চালানো হয়। ওই হত্যাযজ্ঞের দিকে ইঙ্গিত করে দেশটির সত্য ও পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান পিয়েরে ক্লেভার নাদিয়েক্যারিয়ে বলেন, নিহতদের পরিবার ৪৮ বছর পর এসে নিরবতা ভাঙতে পারবে। পোশাক, চশমা ও আনুষঙ্গিক জিনিস ব্যবহার করে বেশ কিছ মরদেহ শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

২০১৪ সালে সত্য ও পুনর্বাসন কমিশন গঠন করে বুরুন্ডি সরকার। এই কমিশন ১৮৮৫ সালে বিদেশিদের আগমন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সহিংসতার তদন্ত শুরু করে। এখন পর্যন্ত কমিশনটি দেশটিতে চার হাজারের বেশি গণকবরের হদিস পেয়েছে। এতে ১ লাখ ৪২ হাজারের বেশি মরদেহ পাওয়া গেছে।

বুরুন্ডির জনগোষ্ঠী তুতসি ও হুতু নৃতাত্ত্বিক গোষ্ঠীতে বিভক্ত। ২০০৫ সালে দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার আগে নিহত হয় প্রায় তিন লাখ মানুষ।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম