করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭
image

মঙ্গলবার নতুন ৭১ জনের প্রাণহানির মধ্য দিয়ে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে কম প্রাণহানির সংখ্যা এটি। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৮ বলে জানা গেছে।

করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও অন্যান্য দেশে বেড়ে চলেছে এর প্রকোপ। এর মধ্যে ইরানের অনেক এলাকা এখন কার্যত অচল হয়ে পড়েছে। দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে কয়েকটি দেশ। সচল এলাকাগুলোতে আতঙ্কিত মানুষ মাস্ক পরে চলাফেরা করছেন।

রাজধানী তেহরানে কাজের সময়ও অপেক্ষাকৃত কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১০টি প্রদেশে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। মাস্ক বা দস্তানার মতো প্রতিরোধ সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ রয়েছে। ইরানের এক শ্রমিক বলেন, ‘সব জায়গায় মাস্কের দাম বেড়েছে। আমার মতো একজন সাধারণ শ্রমিক কীভাবে তা কিনি বলুন তো? আমার পরিবারে তো আমি একা নই। সবার জন্যই মাস্ক কিনতে হবে।’

এদিকে খুব দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী ছাড়িয়ে এটি ছড়িয়ে পড়েছে পুরো দেশে। সেখানেও অব্যাহত আছে পরিচ্ছন্নতা অভিযান। এরই মধ্যে ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ইতালির কার্নিভাল (উৎসব) বাতিল করা হয়েছে। বেশ কিছু শহরের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিখ্যাত পোশাক নকশাকার জর্জিও আরমানি লাইভ ফ্যাশন শো বাতিল করে ভিডিও স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানি প্রমোদতরীর আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। দু’সপ্তাহ ধরে ওই প্রমোতরীর যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এ নিয়ে ওই প্রমোদতরীর তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’