মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম!

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫২
image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন আইনপ্রণেতারা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক দল পিকেআর প্রেসিডেন্ট আনোয়ারকে সমর্থনের ঘোষণা দেন ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সব আইনপ্রণেতা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম!

দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম উপস্থাপন করেন পিকেআর’র আইনপ্রণেতারা। সূত্র জানিয়েছে, আমানাহ জোটের সাংসদরাও এতে সমর্থন দিয়েছেন। আশা করা হচ্ছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজার সামনে ডিএপি দলের আইনপ্রণেতারাও আনোয়ারকে সমর্থন দেবেন।

এর আগে দেশটির রাজার সঙ্গে সাক্ষাতের পর আইনপ্রণেতা ওয়াংসা মাঝু তান ইই কিউ বলেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতে আমি বিধিবদ্ধ ঘোষণায় স্বাক্ষর করেছি। ধারণা করা হচ্ছে, এ ব্যাপারে খুব শিগগিরই দলীয় আনুষ্ঠানিক বিবৃতি দেবেন পিকেআর’র যোগাযোগ পরিচালক ফাহমি ফাদজিল।

আমানাহ জোটের যোগাযোগ পরিচালক খালিদ সামাদ আগেই টুইট বার্তায় লিখেছেন, ‘আনোয়ারের যথেষ্ট সমর্থন আছে- তাকে এটা প্রমাণের সুযোগ দেওয়া উচিত।’

এখন বারসাতু দল ও পিকেআর’র ১১ আইনপ্রণেতা পাকাতান জোট থেকে বেরিয়ে গেলে জোটে মোট ৯২টি সিট থাকবে। দেশটির আইন অনুসারে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১১২ জন সংসদ সদস্য। সেই অর্থে আর ১০ জনের সমর্থন আদায় করতে পারলেই আনোয়ার প্রধানমন্ত্রী হবেন।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান