৬ মুসলিম প্রতিবেশীকে বাঁচিয়ে নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রেমকান্ত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০
image

দিল্লিতে হিন্দুত্ববাদী বিদ্বেষের উত্তাপে জন্ম নেওয়া আগুন থেকে মুসলিম প্রতিবেশীদের সুরক্ষা দিতে গিয়ে নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রেমকান্ত বাঘেল নামের এক ব্যক্তি। সহিংসতায় এখন পর্যন্ত ৩৪ জন মুসলিম প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ২০০। তবে এরমধ্যেই প্রেমকান্ত মুসলিম প্রতিবেশীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। প্রাণ বাঁচিয়েছেন ৬ জনের। তবে উগ্রবাদীদের সঙ্গে লড়াইয়ে মারাত্মক আহত হয়েছেন তিনি। এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।

৬ মুসলিম প্রতিবেশীকে বাঁচিয়ে নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রেমকান্ত

দিল্লির শিববিহার এলাকায় থাকেন প্রেমকান্ত। তিনি জানান, দীর্ঘদিন ধরেই সেখানে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি দাঙ্গার সময় দুর্বৃত্তরা তার প্রতিবেশী মুসলিমদের বাড়িতে পেট্রোলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন প্রতিবেশীদের প্রাণরক্ষায়। আগুনে জ্বলতে থাকা ঘরগুলো থেকে একে একে বের করে আনেন আটকে পড়া ব্যক্তিদের। এক বন্ধুর বয়স্ক মা’কে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নিদগ্ধ হন। তবে প্রেমকান্তকে বাঁচাতে প্রতিবেশীরা অ্যাম্বুলেন্সে খবর দিলেও পাওয়া যায়নি তা।

শরীরের ৭০ শতাংশ পুড়ে গেলেও সারা রাত নিজের বাড়িতেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। স্বজনরা তাকে বাঁচানোর আশাও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে পরদিন সকালে কোনোরকমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় আহত প্রেমকান্তকে। তার চিকিৎসা চলছে, তবে জীবন এখনও সংকটাপন্ন। হাসপাতালে এমন সংকটাপন্ন অবস্থাতেও প্রেমকান্তের মনে স্বস্তি। তিনি খুশি যে বন্ধুর বয়স্ক মাকে বাঁচাতে পেরেছেন।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের