করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০

প্রাণঘাতী করোনা ভাইরাস দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন করে ছয়টি দেশে প্রথম বারের মতো ভাইরাসটি শনাক্ত হওয়ার পর শুক্রবার এই ঘোষণা দিলো সংস্থাটি। করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রিয়েসাস। তিনি বলেন, “আমরা এ বিপদকে খাটো করে দেখতে রাজি নই। এ কারণেই বলছি, এ ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই বেশি। আমরা সতর্কতার মাত্রা ‘উচ্চ’ থেকে ‘সর্বোচ্চ’ ধাপে নিয়ে গেছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চীনে ৩২৯ জন নতুন রোগী পাওয়া গেছে, যা এক মাসের মধ্যে সবচেয়ে কম। চীনে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজার ৯৫৯। মৃত্যু হয়েছে প্রায় ২৮০০ মানুষের। বিশ্বের ৫৪টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৬৯৪ জন। ইতোমধ্যেই মারা গেছে ২ হাজার ৮৬১ জন।

শুক্রবার লাতিন আমেরিকার দেশ মেক্সিকো, আফ্রিকার দেশ নাইজেরিয়া, ইউরোপের ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়ায় প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর সবগুলো ঘটনার সঙ্গেই ইতালির সংযোগ পাওয়া গেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থাই সবচেয়ে খারাপ। সেখানে ৬৫০ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ২ হাজার ৩৩৭ জনের মধ্যে সংক্রমণ ঘটেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের।

চীনের বাইরে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৮৮ জন, মারা গেছে ৩৪ জন। এর বাইরে জাপানে ১১ জন, হংকং ও ফ্রান্সে দুজন করে এবং ফিলিপাইন ও তাইওয়ানে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে হুবেই প্রদেশের রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল। ইতোমধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অরপাধ হিসেবে আখ্যা দিয়েছে চীনের একটি আদালত। একইসঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। সূত্র: পার্স টুডে, আল জাজিরা, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’