করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩, ইরানে ২৩৭

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০২:৩৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৫১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে প্রাণ হারিয়েছে ৯৭ জন আর আক্রান্ত হয়েছে ১৭৯৭ জন। এছাড়া একই সময়ে ইরানে মারা গেছে ৪৩ জন। এনিয়ে সরকারি হিসেবে দেশটিতে মৃতের সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩, ইরানে ২৩৭

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের ঘটনা ঘটেছে ইতালি ও ইরানে। রবিবার (৮ মার্চ) ইতালির সরকারি কর্তৃপক্ষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৩৩ জনের মৃত্যুর খবর জানায়। সোমবারও দেশটিতে নিহতের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছে যায়। এদিন ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ জনে পৌঁছেছে। আর নিহতের সংখ্যা আগের দিনের ৩৬৬ থেকে বেড়ে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, ‘অন্ধকারতম সময়’ পার করছে তার দেশ।

এদিকে সোমবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মধ্য ফেব্রুয়ারি থেকে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাত হাজার ১৬১ জনে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম