করোনা ঠেকাতে জার্মানিতে স্কুল বন্ধের ঘোষণা

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১৯:৩০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৯:৩২

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি রাজ্যের স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী সোমবার থেকে পাঁচটি রাজ্যের স্কুল বন্ধ রাখা হবে আর বুধবার থেকে বন্ধ হবে আরও একটি রাজ্যের সব স্কুল। দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর জানিয়েছে। করোনা ঠেকাতে জার্মানিতে স্কুল বন্ধের ঘোষণা

জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার তিনশো ছাড়িয়েছে, মারা গেছে ছয় জন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এতে করে দেশটিতে মোট পাঁচ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে হুঁশিয়ারি দেন তিনি।

এমন প্রেক্ষাপটে সোমবার থেকে বন্ধ হবে সারলান্ড, বাভারিয়া, লোয়ার সাক্সোনি ও বার্লিন রাজ্যর সব স্কুল। আর বুধবার থেকে বন্ধ হবে নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের স্কুল।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আগামী ৬ এপ্রিল ইস্টার ছুটি শুরুর আগ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম