যুক্তরাষ্ট্রে আক্রান্তদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১৪:৪০ আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৪:৪৪
image

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হ্ওয়াদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। এক মার্কিন গবেষণা প্রতিবেদনকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০০ আক্রান্তকে নিয়ে সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তত্ত্বাবধানে একটি গবেষণা পরিচালিত হয়। বয়সভিত্তিক ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বয়স্কদের তুলনায় তরুণরা ভালো অবস্থায় থাকলেও তারাও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয়।

ওই গবেষণা প্রতিবেদন বলছে, তরুণদেরও একটা বড় অংশ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ১৯ বছরের কম বয়সী কাউকে আইসিইউতে ভর্তি করাতে হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৮৫ বছর এবং এর থেকে বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুহার সবথেকে বেশি। তাদের মৃত্যুহার ১০ থেকে ২৭ শতাংশ। ৬৫ থেকে ৮৪ বছর পর্যন্ত মৃত্যুহার ৩ থেকে ১১ শতাংশ। ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ থেকে ৩ শতাংশ। ২০ থেকে ৫৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ শতাংশ কিংবা তার চেয়ে কম। ১৯ বছরের নিচে কারও মৃত্যু হয়নি। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
চীনের হুমকির মধ্যেই তাইওয়ানের বহরে যুক্ত হলো নতুন দুই যুদ্ধবিমান
সর্বশেষ খবর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা