বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৪:৪০আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:৪৫
image

করোনাভাইরাসের মহামারির কালে বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের একজন শীর্ষ অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন, বিভিন্ন দেশের সরকারের নেওয়া সংরক্ষণশীল পদক্ষেপের কারণে এই সংকট দেখা দিতে পারে।  

ফাইল ছবি: মাঠে কর্মরত চীনা কৃষক

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিভিন্ন দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এফএও-এর প্রধান অর্থনীতিবিদ মাক্সিমো টোরেটো দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘ফলন ভালোই হয়েছে এবং প্রধান খাদ্যশস্যের ফলন বেশ আশাব্যঞ্জক পর্যায়ে ছিল। তবে ভাইরাসজনিত সংকটের কারণে মাঠ পর্যায়ের কর্মীদের স্বল্পতা তৈরি হয়েছে। পাশাপাশি সংরক্ষণবাদী পদক্ষেপ হিসেবে আমদানি-রফতানি নিষিদ্ধ করায় সামনের দিনগুলোতে সমস্যা দিখা দিতে পারে।’

মাক্সিমো মনে করেন এর মধ্যে সবচেয়ে খারাপ যেটা ঘটতে পারে তাহলো বিভিন্ন দেশের সরকার খাদ্য প্রবাহে বিধিনিষেধ আরোপ করতে পারে। তিনি বলেন, ‘মুক্ত বাণিজ্যবিরোধী সব পদক্ষেপ উৎপাদনবিরোধী। এখন বিধিনিষেধ কিংবা বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপের সময় নয়। এখন বিশ্বজুড়ে খাদ্য প্রবাহের সুরক্ষা দেওয়ার সময়।’

মাক্সিমোর মতে, রফতানির ওপর কড়াকড়ি আরোপ করে নিজেদের খাদ্য সরবরাহকে সুরক্ষা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করতে হবে দেশগুলোকে। কয়েকটি দেশ এরইমধ্যে তা করতে শুরু করেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম