মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউটার্ন

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৫:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:১৬
image

মাত্র কয়েকদিন আগেও গণহারে মাস্ক না পরার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস প্রকোপের শুরু থেকেই তাদের পরামর্শ ছিল আক্রান্ত আর তাদের সংস্পর্শে আসা ব্যক্তি বাদে আর কারও মাস্ক পরার দরকার নেই। সেই অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে সংস্থাটি। এখন তারা সবাইকে মাস্ক পরতে বলছে।  

মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউটার্ন

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, শনিবার (৪ এপ্রিল) এমন পরামর্শ দিয়েছে সংস্থাটি। জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশ মাস্ক ব্যবহার করে সংক্রমণ কমিয়ে আনছে। তাই করোনা প্রতিরোধের অংশ হিসেবে মাস্ক ব্যবহারকে আমরা সমর্থন জানাচ্ছি।’

তবে সর্বসাধারণের মাস্ক ব্যবহারের ফলে বিশ্বজুড়ে সার্জিক্যাল মাস্কের সংকট দেখা দিতে পারে; সেই শঙ্কার কথাও আবার জানিয়েছে সংস্থাটি। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের কথা বললেও আগের মতো ঘন ঘন হাত ধোয়া, নিরাপদ সামাজিক দূরত্ব রক্ষা ও বারবার মেডিক্যাল টেস্ট করানোকে করোনা ঠেকানোর প্রধান পদক্ষেপ হিসেবে আবারও বর্ণনা করেছে ডব্লিউএইচও।

এর আগে গত ২৯ মার্চের সংবাদ সম্মেলনে সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেন, ‘গণহারে মাস্ক পরার কারণে বিশ্বজুড়ে এই সরঞ্জামের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। যেসব স্বাস্থ্যকর্মী সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত, বর্তমানে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কেননা তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে ভাইরাসটির সংস্পর্শে আসছেন। তাদের মাস্ক না থাকার বিষয়টি ভয়াবহ।’

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি