পিপিই ইস্যুতে দুঃখ প্রকাশ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:০৩

করোনা মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিয়ে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি বলেছেন, জনগণ ও স্বাস্থ্যকর্মীরা যদি মনে করেন করোনা মোকাবিলায় পিপিই সরবরাহে সরকারের ব্যর্থতা রয়েছে, তবে তার জন্য তিনি দুঃখিত। শনিবার ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। পিপিই ইস্যুতে দুঃখ প্রকাশ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রীতি প্যাটেল বলেন, এই মুহূর্তে আমরা একটি নজিরবিহীন বৈশ্বিক মহামারির মধ্যে রয়েছি। এমন পরিস্থিতিতে পিপিই-এর চাহিদা অবশ্যম্ভাবী ছিল।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দাবি করেন, প্রত্যেকের জন্য পর্যাপ্ত কিট ছিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮৮৫। এর মধ্যে ৯ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম