তুরস্কে প্লাজমা থেরাপিতে সুস্থ হলেন করোনা আক্রান্ত রোগী

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:০৬

তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগী প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে চিকিৎসাধীন ৫৬ বছর বয়সী ওই রোগী থেরাপি নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠতে থাকেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। তুরস্কে প্লাজমা থেরাপিতে সুস্থ হলেন করোনা আক্রান্ত রোগী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব রোগী সুস্থ হয়েছেন তাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সেকারণে সুস্থ ব্যক্তিদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে নতুন করে করোনা আক্রান্ত রোগীদের দেহে প্রবেশ করিয়ে তাকে সুস্থ করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাচ্ছেন বিভিন্ন দেশের চিকিৎসকেরা।

তুরস্কের চিকিৎসক ডা. আহমেত খিজিলাই জানান, মালাতিয়া প্রদেশের ৫৬ বছর বয়সী ওই রোগী প্লাজমা থেরাপি নেওয়ার ৭২ ঘণ্টা পর থেকেই সুস্থ হয়ে উঠতে থাকেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আজ আর তার শ্বাস যন্ত্রের দরকার পড়েনি। আমাদের রোগী আশাব্যঞ্জক উন্নতি দেখিয়েছেন। তিনি এখনও আইসিইউতে আছেন কিন্তু নিয়ন্ত্রণে আছেন।’ গত ১৩ এপ্রিল পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান তিনি।

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া সব ব্যক্তিকে রক্ত দানের আহ্বান জানিয়েছেন চিকিৎসক ডা. আহমেত খিজিলাই। ইনোনু বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংগ্রহে থাকা প্লাজমা দিয়ে আর মাত্র তিনজন রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার একশো জন। আর এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে, এক হাজার ৬৪৩ জনের।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম