কঙ্গোয় তিন দিন ধরে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ০১:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১০:৫২

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে টানা তিন দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। দেশটির সরকার ও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে এই লড়াইয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। সোমবার দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার বিদ্রোহীরা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২১ বেসামরিক নাগরিককে হত্যা করলে এই লড়াই শুরু হয়। কঙ্গোয় তিন দিন ধরে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

প্রতিবেশি উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স বা এডিএফ’র বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এপর্যন্ত ডিআরসি’ন বেনি অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ১৫শ’ জনকে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯০ দশক থেকে দেশটিতে তাণ্ডব চালানো শুরু করে এই সশস্ত্র বিদ্রোহীরা।

ডিআরসি’র ইতুরি প্রদেশের উর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা গিলবার্ট তেসলে জানিয়েছেন, গত শুক্রবার মাগাই এলাকায় হামলা চালিয়ে বিদ্রোহীরা ২১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পরে তাদের হটিয়ে দিতে সেনাবাহিনী অভিযান শুরু করে। রবিবার এই লড়াই পার্শ্ববর্তী দুজুগো এলাকায় ছড়িয়ে পড়ে।

ইতুরি প্রদেশের সেনা মুখপাত্র কর্নেল জেমস নোগোঙ্গো জানিয়েছেন লড়াইয়ে দুই সেনা নিহত হয়েছে। এছাড়া হামলাকারীরা দুই বেসামরিক নাগরিককে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনী ১২ হামলাকারীকে হত্যা করে।

এদিকে এডিএফ’র মালাম্বো অঞ্চলের প্রধান জন ক্যাম্বালের দাবি, রবিবার উত্তর কিভু প্রদেশের বেনি শহরে হামলা চালিয়ে তারা পাঁচ পুরুষ ও এক নারীকে হত্যা করেছে তাদের যোদ্ধারা।

উল্লেখ্য, উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসনের বিরোধিতা করে জন্ম হয় এডিএফ’র। তবে ১৯৯৫ সালের পর গোষ্ঠীটি ডিআরসিতে ঢুকে পড়ে সেখানেই ঘাঁটি গড়ে তোলে। উগান্ডার অভ্যন্তরে বহু বছর ধরেই কোনও হামলা চালায় না গোষ্ঠীটি। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান