করোনা সংক্রমণের প্রাথমিক ঘটনাগুলো খতিয়ে দেখার আহ্বান

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ২২:৩২আপডেট : ০৫ মে ২০২০, ২২:৩৪

ধারণার চেয়েও আগে ইউরোপে করোনাভাইরাসের উপস্থিতির খবরকে বিস্ময়কর বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিটি দেশেই এই ভাইরাস সংক্রমণের প্রাথমিক ঘটনাগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমায়ার এই আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। করোনা সংক্রমণের প্রাথমিক ঘটনাগুলো খতিয়ে দেখার আহ্বান

গত বছরের ২৭ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবার করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এর চার দিন পর ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সংক্রমণের কথা জানায় চীনা কর্তৃপক্ষ। ফলে ধারণা করা হচ্ছিল জানুয়ারির আগে এই ভাইরাস ইউরোপে পৌঁছায়নি। তবে মঙ্গলবার জানা গেছে গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ওই ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত বলে ধারণা করা হলেও সম্প্রতি তার চিকিৎসক জানিয়েছেন,পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমায়ার বলেন, ‘এতে সবকিছুর একটা নতুন চিত্র পাওয়া যাচ্ছে।’ তিনি বলেন, ‘এই অনুসন্ধান কোভিড-১৯ এর বিস্তার নিয়ে আরও ভালো বোঝাপড়ার সুযোগ তৈরি করবে।’

চীনের উহান ছাড়া অন্য কোথাও আগে করোনাভাইরাস পাওয়া গেছে এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ফ্রান্সে আক্রান্ত ব্যক্তি কোনওভাবে উহান থেকে ফেরা কোনও ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ওই ব্যক্তি নিজে চীন বা অন্য কোথাও ভ্রমণ না করলেও তার স্ত্রী একটি সুপার শপে কাজ করতেন। সেখানে বিদেশিদের আনাগোনা ছিলো বলে জানা গেছে।

ডব্লিউএইচও মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমায়ার অন্য দেশগুলোকে ২০১৯ সালের শেষ দিকের নিউমোনিয়ার সংক্রমণের মতো ঘটনাগুলো আবারও খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে এই মহামারির নতুন ও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে জানান তিনি। চীনে ভাইরাসটির উৎপত্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খতিয়ে দেখা সত্যি, সত্যিই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন মার্কিন নেতারা। চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে ওইদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন চীনের ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে তিনি প্রমাণ দেখতে পেয়েছেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই দাবি করে বলেন,এই সংক্রান্ত তাৎপর্যপূর্ণ প্রমাণ রয়েছে তাদের কাছে।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম