এবার ফ্লয়েড হত্যার বিরুদ্ধে সরব ট্রাম্পের কন্যা

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২০, ১৪:২৬আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:১৯

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে দেশটিতে চলমান বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। শুধু টিফানি নন, তার মা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কালো স্ক্রিনের ছবি পোস্ট করেছেন।

এবার ফ্লয়েড হত্যার বিরুদ্ধে সরব ট্রাম্পের কন্যা

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ জুন দিনভর বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট দেন টিফানি।

উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আর হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের ভয়ে এক রাত বাঙ্কারে কাটাতে হয়েছে ট্রাম্পকে। এবার সেই প্রেসিডেন্টের ছোট মেয়ে টিফানি ও তার মা পক্ষ নিলেন বিক্ষোভকারীদের!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে #ব্ল্যাকআউটটুয়েসডে হ্যাশট্যাগটি জনপ্রিয় হয়ে উঠছে। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে তা ব্যবহার করা হচ্ছে। বিক্ষোভের সমর্থনে একটি কালো স্ক্রিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হচ্ছে। সেই ছবি ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করে ট্রাম্পের ২৬ বছর বয়সী মেয়ে টিফানি ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, ‘একা একা আমরা ছোট কিছু অর্জন করতে পারি; আর একসঙ্গে অর্জন করতে পারি অনেক কিছু।—হেলেন কিলার।’ একই সঙ্গে টিফানির ওই পোস্টে হ্যাশট্যাগ দেওয়া ছিল, ‘#ব্ল্যাকআউটটুয়েসডে’ ও ‘#জাস্টিসফরজর্জফ্লয়েড’।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই টিফানি ট্রাম্পকে বলেছেন, তিনি যেন তার বাবা ডোনাল্ড ট্রাম্পকে এই বিক্ষোভের কারণ ব্যাখ্যা করেন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে হামলার প্রস্তুতি: ইসরায়েলে আরও রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা 
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সর্বশেষ খবর
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
কথাসাহিত্যিক রোমেনা আফাজের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার
কথাসাহিত্যিক রোমেনা আফাজের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী