করোনার নিশ্চিত সংক্রমণ আগের চেয়ে দ্রুত বাড়ছে

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২০, ১৮:৩৬আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:৪২

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের নিশ্চিত সংক্রমণ আগের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে। সপ্তাহখানেক ধরে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হচ্ছে। কিন্তু গত এপ্রিলে পুরো মাসজুড়ে একদিনও শনাক্তের সংখ্যা লাখের ঘরে পৌঁছায়নি। করোনার নিশ্চিত সংক্রমণ আগের চেয়ে দ্রুত বাড়ছে

বিশ্বজুড়ে প্রতিনিয়ত করোনার পরিসংখ্যান হালনাগাদ করে থাকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির গবেষকদের তথ্য অনুযায়ী, ২১ মে থেকে এ পর্যন্ত মাত্র পাঁচদিন বিশ্বে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এক লাখের নিচে ছিল। আর গত ৩ জুন একদিনে শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার ৪০০।

বিভিন্ন দেশের করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ায় সংগত কারণেই আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তবে পৃথিবীর বহু দেশে এখনও করোনার প্রকৃত চিত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সংখ্যক পরীক্ষার ব্যবস্থা নেই।

জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, করোনা শনাক্তের সংখ্যা হ্রাস-বৃদ্ধির এ হার একেক দেশে একেক রকম। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো ব্যাপকভাবে আক্রান্ত দেশগুলোতে নতুন করে শনাক্তের সংখ্যা কমছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে সংক্রমণের হার বাড়ছে।

লিবিয়া, ইরাক, উগান্ডা, মোজাম্বিক ও হাইতি-তে প্রতি সপ্তাহে শনাক্তের সংখ্যা দ্বিগুণ বাড়ছে। ব্রাজিল, ভারত, চিলি, কলাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় প্রতি দুই সপ্তাহে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৬৮ লাখ ৭৬ হাজার ৩৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন লাখ ৯৮ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা  গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩৩ লাখ ৭০ হাজার ৪৪ জন। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের