বহিষ্কারাদেশ আদালতে চ্যালেঞ্জ করলেন মাহাথির

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১৯:৪৫আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৪৩

নিজের প্রতিষ্ঠিত দল বারসাতু থেকে দেওয়া বহিষ্কারাদেশ আদালতে চ্যালেঞ্জ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার দায়ের করা মামলায় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে মুহিদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। একই সঙ্গে মাহাথিরসহ পাঁচ সংসদ সদস্যকে বহিষ্কারাদেশ দেওয়ার ক্ষমতা দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইমি ইয়াহিয়ার নেই বলেও দাবি করা হয়েছে ওই মামলায়। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বহিষ্কারাদেশ আদালতে চ্যালেঞ্জ করলেন মাহাথির

গত ফেব্রুয়ারিতে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৯৫ বছর বয়সী মাহাথির। পরে জোটের আরেক নেতা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে তিনি পার্লামেন্টের অধিবেশনে আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই মাহাথিরকে পাশ কাটিয়ে দলীয় প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে পার্লামেন্টের অধিবেশনে মুহিদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেন মাহাথির। গত ১৮ মে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে গিয়ে বসেন মাহাথিরসহ পাঁচ নেতা। এরপরই তাদের সবাইকে বহিষ্কার করে চিঠি দেয় বারসাতু পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইমি ইয়াহিয়া।

মঙ্গলবার আদালতে দায়ের করা মামলায় বহিষ্কারাদেশ পাওয়া পাঁচ নেতা দাবি করেছেন, মুহাম্মদ সুহাইমিকে নির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। এই নিয়োগ দলের গঠনতন্ত্র অনুমোদন করে না বলে দাবি করা হয়েছে ওই মামলায়। মামলায় মাহাথিরদের দাবি, বিরোধী দলের আসনে বসলেই তাতে দল ছেড়ে দেওয়া বা অন্য দলে যোগ দেওয়া হিসেবে অভিহিত করা যায় না।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন