করোনামুক্ত ঘোষণার পর নিউ জিল্যান্ডে আবারও আক্রান্ত শনাক্ত

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২০, ১৭:০০আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:০৭
image

২৪ দিন পর নিউ জিল্যান্ডে প্রথমবারের মত করোনাভাইরাস আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। সম্প্রতি তারা যুক্তরাজ্য থেকে নি্উ জিল্যান্ড আসেন। মঙ্গলবার (১৬ জুন) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর

গত সপ্তাহে নিউ জিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে সেদেশের সরকার। দেশের অভ্যন্তরে জারি করা সকল বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। তবে সীমান্তে বহাল রাখা হয় কড়াকড়ি। শুধু নিজেদের নাগরিক ও জরুরি কাজে নিয়োজিত কর্মীদেরকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। গত ৭ জুন দুই নারী যুক্তরাজ্য থেকে দোহা ও ব্রিসবেন হয়ে নিউ জিল্যান্ড প্রবেশ করে। তাদের একজনের বয়স ৩০ এর কোটায় আর অপরজনের ৪০। নিউ জিল্যান্ডে প্রবেশের পর পরই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। অকল্যান্ডের একটি আইসোলেশন হোটেলে ছিলেন তারা। ১২ জুন মৃত্যুশয্যায় থাকা জন্মদাতাকে দেখতে যাওয়ার আবেদন জানান তারা। সে রাতেই মারা যান ওই স্বজন। পরদিন ওই দুই নারীকে ওয়েলিংটনে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার নিউ জিল্যান্ডের স্বাস্থ্য দফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড জানান, ওই দুই নারী ব্যক্তিগত গাড়িতে করে ওয়েলিংটন গিয়েছিলেন। সেখানে পরিবারের একজন সদস্যের সঙ্গে ছিলেন তারা। ওই সদস্য স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

সোমবার ওই দুই নারীর শরীরের করোনা পরীক্ষা হয়। আর মঙ্গলবার পাওয়া ফল থেকে জানা যায়, তারা করোনা পজিটিভ। ওই দুই নারী কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

এদিকে গত ৮ জুন থেকে নিউ জিল্যান্ডে প্রবেশকারী সব মানুষের শরীরে কোভিড-১৯ পরীক্ষা চালানো হচ্ছে। তাদেরকে কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে।

 

/এফইউ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম