ভিয়েতনামে পাকিস্তানি পাইলটদের অব্যাহতি, লাইসেন্স নিয়ে উদ্বেগ

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ০৫:১৭আপডেট : ৩০ জুন ২০২০, ১৩:৪৪

ভিয়েতনামের এয়ারলাইন্সে কাজ করা পাকিস্তানি পাইলটদের অব্যাহতি দিয়েছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। কয়েক জন পাকিস্তানি পাইলট সন্দেহজনক লাইসেন্স ব্যবহার করতে পারে বলে বৈশ্বিক এয়ারলাইন্স নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইএটিএ’র (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) কাছ থেকে সতর্কতা পাওয়ার পর সোমবার (২৯ জুন) এই সিদ্ধান্ত ঘোষণা করে ভিয়েতনামের এভিয়েশন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভিয়েতনামে পাকিস্তানি পাইলটদের অব্যাহতি, লাইসেন্স নিয়ে উদ্বেগ

গত সপ্তাহে পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৪০ শতাংশ পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান। তিনি জানান, পাকিস্তানের ২৬২ জন পাইলট নিজেরা পরীক্ষা না দিয়েই লাইসেন্স পেয়েছেন। তাদের হয়ে পরীক্ষা দিয়েছে অন্য কেউ। এরপরেই আইএটিএ’র তরফ থেকে বলা হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাইলটদের লাইসেন্সে অনিয়ম পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ন্ত্রণে মারাত্মক ঘাটতি প্রতিফলিত হয়।

সোমবার ভিয়েতনামের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএভি) এক বিবৃতিতে বলা হয়, ‘ভিয়েতনামের এয়ারলাইন্সে কর্মরত পাকিস্তানের সব পাইলটকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন সিএএভি’র প্রধান।’ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই অব্যাহতি কার্যকর থাকবে। পাইলটদের প্রোফাইল পর্যালোচনা করতে সিএএভি পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে বলেও জানানো হয় বিবৃতিতে।

পাকিস্তানের ২৭ জন পাইলটকে লাইসেন্স দিয়েছে ভিয়েতনাম। এর মধ্যে ১২ জন এখনও সক্রিয় রয়েছেন। বাকি ১৫ পাইলটের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা করোনাভাইরাস মহামারির কারণে নিষ্ক্রিয় রয়েছেন বলে জানিয়েছে সিএএভি। সক্রিয় ১২ জনের মধ্যে ১১ জনই ভিয়েটজেট এভিয়েশন এয়ারলাইনে কাজ করেন আর বাকি একজন দেশটির জাতীয় পতাকাবাহী ভিয়েতনাম এয়ারলাইন্সে কাজ করেন।

ভিয়েটজেটের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইসেন্স ইস্যুর খবর সামনে আসার পর থেকেই পাকিস্তানি পাইলটদের কাজে নিয়োগ করা বন্ধ রাখা হয়েছে আর পাকিস্তানের ইস্যু করা লাইসেন্স নিয়ে কোনও পাইলটই তাদের বিমান পরিচালনা করছে না। সিএএভি জানিয়েছে, ভিয়েতনাম এয়ারলাইন্স ও বাম্বো এয়ারওয়েজ কোনও পাকিস্তানি পাইলট ব্যবহার করছে না।   

ভিয়েতনামের এয়ারলাইন্সগুলোতে বর্তমানে এক হাজার ২৬০ জন পাইলট রয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক বলে জানিয়েছে সিএএভি।

/এফইউ/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম