যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন: এফবিআই

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ১৫:৫১আপডেট : ০৯ জুলাই ২০২০, ০১:০৪

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন। দেশটির গুপ্তচরবৃত্তি ও চৌর্যবৃত্তি নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠবে। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন: এফবিআই

ক্রিস্টোফার রে বলেন, দুনিয়ার একমাত্র পরাশক্তি হওয়ার জন্য চীন উঠেপড়ে লেগেছে। যেকোনও উপায়ে তারা এটা অর্জন করতে চায়।

ক্রিস্টোফার রে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়াদি, দরকারি ডাটা সব বিষয়েই চরবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য পাওয়ারও চেষ্টা করছে।

চীনা গুপ্তচরবৃত্তির পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান সিআইএ প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার পাল্টা গোয়েন্দা অনুসন্ধানের প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত।

সিআইএ প্রধান বলেন, চীনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জানতে আমরা দেশটির সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের সঙ্গে কথা বলছি। ভিন্নমতের প্রবাসীদের তারা দেশে ফিরতে বাধ্য করতে চায় এবং এজন্য তারা যেসব কৌশলের আশ্রয় নেয় সেটা রীতিমতো বিস্ময়কর।

/এমপি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ, আলোচনা যা নিয়ে
ট্রেন্ডিং ‘ট্যানিং’ কি আসলেই নিরাপদ? যা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা
বেপরোয়া ড্রাইভিং রেকর্ডিংয়ের ধুম পড়েছে কেন
সর্বশেষ খবর
বাসের ধাক্কায় মারা গেলো পেটের সন্তান, আইসিইউতে মা
বাসের ধাক্কায় মারা গেলো পেটের সন্তান, আইসিইউতে মা
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ, আলোচনা যা নিয়ে
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ, আলোচনা যা নিয়ে
ট্রেন্ডিং ‘ট্যানিং’ কি আসলেই নিরাপদ? যা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা
ট্রেন্ডিং ‘ট্যানিং’ কি আসলেই নিরাপদ? যা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত