করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার চুক্তিতে সম্মত ইইউ নেতারা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ১৭:৩৪আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:২৪
image

টানা আলোচনার চতুর্থ রাতে এসে করোনাভাইরাস পরবর্তী বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজের একটি চুক্তিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই চুক্তিতে ২৭ দেশের জোটে মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসেবে ৭৫ হাজার কোটি ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে।

করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার চুক্তিতে সম্মত ইইউ নেতারা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সম্মেলনে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। ২০০০ সালে ফ্রান্সের নিস শহরে পাঁচদিনের ম্যারাথন বৈঠকের পর এটিই জোট নেতাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী আলোচনা। সম্মেলনের চেয়ারম্যান চার্লস মাইকেল চুক্তি স্বাক্ষরের ক্ষণকে ইউরোপের জন্য ‘অনন্য মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

সম্মেলনে অর্থনীতি পুনরুদ্ধারের খরচ নিয়ে করোনাভাইরাসে বেশি বিপর্যস্ত দেশগুলোর সঙ্গে জোটের ‘মিতব্যয়ী’ সদস্যদের স্পষ্ট বিভক্তি দেখা গেছে। মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে ৩৯ হাজার কোটি ইউরো দেওয়ার বিষয়টি চুক্তিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।

আগামী ৭ বছরের জন্য প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউরোর বাজেট প্রণয়নের পাশাপাশি জোট নেতারা করোনাভাইরাস পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে চুক্তির বিষয়ে একমত হন। সমঝোতা চুক্তি হওয়ার পর এখন পুনরুদ্ধার প্যাকেজের খুঁটিনাটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু হবে। চুক্তিটিকে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনও পেতে হবে।

জোটের ২৭ দেশের নেতারা একমত হওয়ার পর মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল টুইটারে ‘চুক্তি’ হয়েছে বলে জানান।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম