যুক্তরাজ্যে লকডাউন ভেঙে বিপাকে বাংলাদেশি অধ্যুষিত শহরের জনপ্রতিনিধি

মুন‌জের আহমদ চৌধুরী,লন্ডন
২৫ জুলাই ২০২০, ২০:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:৫০

যুক্তরা‌জ্যের বাংলাদেশি অধ্যুষিত শহর লুট‌নের মেয়র তা‌হির মা‌লিক ও দুই কাউ‌ন্সিলর লকডাউন অমান্য করে বিপাকে পড়েছেন। লেবার পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ওই তিন জনপ্রতিনিধি ব্রিটিশ সরকারের নিয়ম-কানুন অমান্য করে যোগ দিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠা‌নে। এ ঘটনার ছ‌বি ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর আইন ভঙ্গের দায়ে নিঃশর্তভা‌বে ক্ষমা প্রার্থনা ক‌রে‌ছেন তারা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে লেবার পার্টি।
ভোজসভায় অংশ নিয়ে লকডাউন অমান্য করেছেন যুক্তরাজ্যের তিন জনপ্রতিনিধি


জানা গে‌ছে, ক‌রোনাভাইরা‌স জ‌নিত লকডাউ‌ন আইন অমান্য ক‌রে গত ২১ শে জুলাই লুট‌নের বেড‌ফোর্ডশায়ার শহ‌রে এক ভোজসভায় অংশ নেন পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র তাহির মা‌লিক ও দুই কাউন্সিলর ওয়া‌হিদ আকবর ও আসিফ মাসুদ। ওই ভোজসভায় তাদের সঙ্গে আরও নয় ব্যক্তি অংশ নেন।
করোনাভাইরাস জনিত লকডাউন আইনে সর্বশেষ গত ১ জুন পরিবর্তন আনে যুক্তরাজ্য। এতে সর্বোচ্চ ছয় ব্যক্তিকে ঘরের বাইরে, বাগানে সামাজিক শিষ্ঠাচার মেনে মাস্ক ব্যবহার করে মিলিত হবার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বেড‌ফোর্ডশায়া‌রের ঐ সামাজিক অনুষ্ঠানের ছড়ি‌য়ে পড়া ভি‌ডিও‌ এবং ছ‌বি‌তে লুট‌নের মেয়র‌কে কমপক্ষে ১২ জনের সঙ্গে দেখা গেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম