অচিরেই করোনার নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা আসছে?

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১২:১৩আপডেট : ২৭ জুলাই ২০২০, ১২:৫১
image

যুক্তরাষ্ট্র অল্পদিনের মধ্যেই করোনাভাইরাসের নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। রবিবার (২৬ জুলাই) এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আভাস দিয়েছেন, করোনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর থেরাপিভিত্তিক এক নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে হোয়াইট হাউস।

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মারণভাইরাসে। এখনও কার্যকর কোনও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা যায়নি। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনও ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নতুন এক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশাবাদের কথা শোনালেন মার্ক মিডোস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার মিডোস বলেছেন, ‘আমি আশাবাদী যে থেরাপিউটিক্সের কিছু যুগান্তকারী প্রযুক্তির সহায়তায় আমরা অল্প  দিনে কিছু নতুন থেরাপির ঘোষণা দিতে সক্ষম হব।’

করোনার চিকিৎসা নিয়ে আশার বাণী শোনালেও কী ধরনের থেরাপি আসছে, তাতে কী ধরনের যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা খোলাসা করেননি মার্ক মিডোস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো করেই করোনাভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে থেরাপি ও ভ্যাকসিনের ব্যাপারে কিছু সুসংবাদ দিতে পারবো।’

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম