অনেক প্রশ্নের উত্তর দেবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২০, ১৪:২৫ আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৪:৪০
image

অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই বক্সেই সঞ্চিত থাকে বিমানের অবস্থান ও উচ্চতা সংক্রান্ত তথ্যসহ চালকদের কথোপকথন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, দুর্ঘটনার সময়কার পরিস্থিতিসহ অনেক প্রশ্নেরই উত্তর মিলবে উদ্ধার হওয়া এই ডাটা রেকর্ডার থেকে। 

অনেক প্রশ্নের উত্তর দেবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স

ব্লাক বক্স উদ্ধারের পর বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনের ক্ষেত্রে আশার আলো দেখছেন তদন্তকারীরা। এনডিটিভি বলছে, কী করে ভয়ঙ্কর ওই বিমান দুর্ঘটনা ঘটলো,  বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও সহযোগী পাইলট কী বলছিলেন,  তারা কি বুঝতে পেরেছিলেন রাতে প্রবল বৃষ্টির মধ্যে বিমান অবতরণের চেষ্টা বিপজ্জনক হতে পারে; এই প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে ব্ল্যাক বক্সের ডাটা বিশ্লেষণের পর।
ব্ল্যাক বক্সের মধ্যে থাকে দুটি রেকর্ডার- একটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) এবং একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। ডিএফডিআর বিমানটি কোন উচ্চতায় উড়ছিল, তার অবস্থান কোথায় ছিল এবং বিমানের গতি কী ছিল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। আর সিভিআর বিমান চালকদের মধ্যে হওয়া সমস্ত কথোপকথনের রেকর্ড রাখে।

উদ্ধার হওয়া এই ব্ল্যাকবক্সের থেকে তদন্তকারী কর্মকর্তারা দুর্ঘটনার আগের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।

/এফইউ//বিএ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!