আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাহাথিরের

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২০, ১৯:২৩আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৯:৫৪

আগাম নির্বাচনের সম্ভাবনার মধ্যে ৯৫ বছর বয়সে আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিলেও নতুন দলের নাম এখনও ঠিক হয়নি। তিনি জানান, তার নতুন দল ক্ষমতাসীন পেরিকাতান নেসিওনাল (পিএন) বা বিরোধী দল পাকতান হারপান (পিএইচ)-এর সঙ্গে জোটবদ্ধ হবে না। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাহাথিরের

২০১৬ সালে জাতীয় নির্বচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে পার্টি প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রতিষ্ঠা করেন। তিনি নিজে দলটির চেয়ারম্যান হন এবং মুহিউদ্দিনকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন। এ বছরের শুরুর দিকে, পিপিবিএম দলের মধ্যে এক বিরোধের জেরে মুহিউদ্দিন বিরোধী দলের সাথে পিএন জোট গঠন করলে মাহাথির ও তার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।

ওই বহিস্কারাদেশের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেন মাহাথির। তবে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মাহাথিরের বিপক্ষে রায় দেয়। এরপরেই এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। মাহাথির বলেন নতুন দল হবে জাতিগত মালয় ভিত্তিক। এর লক্ষ্য হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মালয়েশিয়াকে আরও একবার ‘এশিয়ান টাইগার’ হিসেবে প্রতিষ্ঠা করা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম