প্রণবের অবস্থা এখনও সংকটাপন্ন, মস্তিষ্কে রক্তক্ষরণ

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১৫:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:০৮



ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রবীণ এ রাজনীতিক। বুধবার সকালে দিল্লির সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন প্রণব। চিকিৎসকরা জানিয়েছে, মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে জমাটবাঁধা রক্ত বের করা সম্ভব হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।






প্রণব মুখার্জি



১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।
সেনা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান প্রণব। সে কারণেই অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ কমছে না। ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং আরও কিছুটা অবনতি হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ৯৬ ঘণ্টার আগে চিকিৎসকদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।
গত বছর ভারতরত্ন পুরস্কার পান প্রণব মুখোপাধ্যায়। সেই স্মৃতিচারণ করে টুইট করেছেন তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘গত বছরের ৮ আগস্ট আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। ওই দিন বাবা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক এক বছর পর এবারের ১০ আগস্ট তিনি গুরুতর অসুস্থ। তার জন্য যেটা সবচেয়ে ভালো, ঈশ্বর সেটাই করুন। আর আমাকে আনন্দ ও দুঃখ একই রকমভাবে গ্রহণ করার শক্তি দিন। যারা তার জন্য উদ্বিগ্ন, তাদের সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত। এর আগে বিভিন্ন সময়ে তিনি দেশটির অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেন প্রণব। সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম