প্রিন্সেস ডায়ানার দুই পুত্রের বিরল যৌথ বিবৃতি

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ১৮:২৩ আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:১৬

যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মবার্ষিকীতে আগামী বছর কেনসিনটন রাজপ্রাসাদের বাগানে তার মূর্তি স্থাপন করা হবে। মৃত্যুর আগে এই প্রাসাদেই বসবাস করতেন তিনি। শনিবার (২৮ আগস্ট) তার দুই পুত্র প্রিন্স হ্যারি ও প্রিন্স চার্লসের এক যৌথ বিবৃতিতে এই মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। মায়ের ২৩তম মৃত্যুবার্ষিকীর আগের দিনে দেওয়া বিরল এই বিবৃতিতে বলা হয়, এই মূর্তি প্রাসাদ পরিদর্শনে আসা দর্শণার্থীদের কাছে তাদের মায়ের জীবন ও উত্তরাধিকারকে প্রতিফলিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময়ে তার দুই পুত্রের বয়স ছিল ১৫ এ ১৫ বছর

প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীতে ২০১৭ সালে প্রথম তার মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। নির্মাণ কাজ শুরু হলেও করোনাভাইরাসের মহামারিতে তা বিলম্বিত হয়। ফলে সেটি উন্মোচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জুলাই। নির্মাণ শুরুর সময়ই রাজপ্রাসাদের সূত্র জানায় প্রিন্স হ্যারি ও উইলিয়াম এমন কিছু একটা করতে যা দীর্ঘকাল টিকে থাকবে।

মা প্রিন্সেস ডায়ানা যখন মারা যান তখন প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছিলেন নেহাতই বালক। কিন্তু বর্তমানে প্রাপ্তবয়স্ক এই দুই রাজপুত্র মাকে সম্মান জানানোর সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এনিয়ে কার্যকর এবং ফলপ্রসু সিদ্ধান্ত নিতে প্রায় ২০ বছর সময় নিয়েছেন তারা। লন্ডনে নিজেদের সরকারি বাড়র বাগানে মায়ের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ওই মূর্তি স্থাপনের জন্য গঠন করা হয় একটি বিশেষ কমিটি। এতে দুই ভাইয়ের সঙ্গে ছিলেন ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককোরকুয়োডোল। এছাড়া অপর তিনজনকেও এই কমিটিতে রাখা হয়। মূর্তি স্থাপনের পক্ষে মত রয়েছে রানি এলিজাবেথেরও।

/জেজে/বিএ/
সম্পর্কিত
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর