ইরাকে সেনা উপস্থিতি কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪

সেপ্টেম্বর মাসের মধ্যে ইরাক থেকে এক তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল কেন্নেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকে সেনা উপস্থিতির সংখ্যা পাঁচ হাজার দুইশ’ থেকে কমিয়ে তিন হাজার করা হবে। থেকে যাওয়া সেনা সদস্যরা দেশটি থেকে আইএস-র শেকড় নির্মূলে ইরাকি বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইরাকে সেনা উপস্থিতি কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

গত জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহতের পর ইরাক জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিলো ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন।

বুধবার বাগদাদ সফরের সময় মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল কেন্নেথ ম্যাকেঞ্জি বলেন, আইএস’র হুমকি মোকাবিলায় ইরাকি বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে পেরেছে বলে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরাকি বাহিনীর সেই সক্ষমতাকে স্বীকৃতি দিয়েই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। জেনারেল ম্যাকেঞ্জি বলেন, সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও ইরাকি বাহিনীকে পরামর্শ ও সহায়তা দিয়ে দেশটি থেকে আইএসকে চূড়ান্তভাবে নির্মূল করার কাজ এগিয়ে নেওয়া হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম