স্কুলের শিশুদের খাবারে বিষ মেশানোর অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪
image

শিক্ষার্থীদের খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগে চীনে এক কিন্ডারগার্টেনের শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। চীনের প্রচলিত বিধান মেনে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ অথবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

প্রতীকী ছবি

বিবিসি বলছে, চীনের উত্তরপশ্চিমাঞ্চলের হেনান প্রদেশের জিয়াওজু শহরের এক কিন্ডারগার্টেন স্কুলে মর্মান্তিক এই ঘটনার কবলে পড়তে হয় শিশুদের। সেখানে সকালে এক ধরনের বিশেষ খাবার দেওয়া হয়। গত বছর মার্চে ওই স্কুলের ২৫ শিক্ষার্থী খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থী মারাও যায়।

এই ঘটনা চীনে ব্যাপক ক্ষোভ তৈরি করে এবং মুহূর্তের মধ্যে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়। সেই সময় জানানো হয়, সকালের নাস্তা খাওয়ার পর শিক্ষার্থীরা বমি এবং চেতনা হারিয়ে ফেলতে শুরু করে। শিক্ষক ওয়াং ইউন খাবারে বিষ মিশিয়েছেন বলে অভিযোগ ওঠার পর পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে।

গত বছর জিয়াওজু থেকে স্কুলের শিক্ষক ওয়াং ইউনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার জিয়াওজুর একটি আদালত ওয়াং ইউনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থী ব্যবস্থাপনা নিয়ে অপর এক শিক্ষকের সঙ্গে বাক-বিতণ্ডার প্রতিশোধ নিতে শিক্ষার্থীদের সকালের নাস্তায় সোডিয়াম নাইট্রেট মিশিয়ে দেন ওয়াং। আদালত এই শিক্ষককে ঘৃণ্য এবং দুষ্ট প্রকৃতির বলে অভিহিত করেছেন।

বিবিসি বলছে, সোডিয়াম নাইট্রেট দিয়ে মাংস মেরিনেট করে রাখলে সেটি ফ্রিজে একমাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু মিশ্রণের পরিমাণ অতিরিক্ত হলে তা বিষাক্ত হতে পারে। তবে ওয়াং শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের খাবারে সোডিয়াম নাইট্রেট মিশ্রণ ঘটিয়েছেন বিষয়টি তেমন নয়। আদালত জানিয়েছেন, এর আগেও তিনি অনলাইনে এই নাইট্রেট কিনে স্বামীর খাবারে প্রয়োগ করেছিলেন। এ ঘটনায় তার স্বামীও হালকা অসুস্থ হয়ে পড়েছিলেন।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম