ইরাকের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ১৪:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৪:৪৫

ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেখানকার আঞ্চলিক সরকার। বুধবারের (৩০ সেপ্টেম্বর) ওই হামলা প্রসঙ্গে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এর মধ্যে তিনটি রকেট মার্কিন সেনা অবস্থানকারী একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। আর বাকি তিনটি আছড়ে পড়েছে ওই ঘাঁটির বাইরে। তবে এতে কোনও মার্কিন হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি। মার্কিন সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইরাকের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সম্প্রতি বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় রকেট এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলার ঘটনা বেড়েছে। ইরান এবং তেহরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। হামলা ঠেকাতে না পারলে বাগদাদ দূতাবাস বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ইতোমধ্যে দূতাবাস বন্ধের প্রস্তুতিও শুরু হয়েছে। মার্কিন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দেশটিতে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে বলে মনে করছেন অনেকেই।

মার্কিন সেনা অবস্থানে নতুন রকেট হামলা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলছেন, সাধারণত যেসব রকেট ব্যবহার হয় নতুন হামলায় তার চেয়ে বড়গুলো ব্যবহার হয়েছে। নিনেভেহ প্রদেশের শেক আমির শহরের দিক থেকে এসব রকেট হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই শহরটি নিয়ন্ত্রণ করে শিয়া আধাসামরিক বাহিনী হাসাদ আল শাব্বি। তবে কর্তৃপক্ষটির দাবি রকেটগুলো একটি দুর্গম অঞ্চলে আছড়ে পড়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে অঞ্চল থেকে রকেট ছোড়া হয়েছে সেই অঞ্চলের নিরাপত্তা কমান্ডারকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বিষয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম