ফ্রান্স থেকে স্বাধীনতার প্রশ্নে নিউ ক্যালেডোনিয়ায় আবারও গণভোট

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ১৬:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৬:২২
image

ফ্রান্স থেকে স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মতো গণভোটে অংশ নিচ্ছেন নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের বাসিন্দারা। অঞ্চলটি ফ্রান্সের সঙ্গে থাকবে নাকি পৃথক হয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে—রবিবার (৪ অক্টোবর) সে প্রশ্নে রায় দেবেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফ্রান্স থেকে স্বাধীনতার প্রশ্নে নিউ ক্যালেডোনিয়ায় আবারও গণভোট

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিউ ক্যালেডোনিয়া একটি প্রত্যন্ত দ্বীপ। কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে দ্বীপটি ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ২ লাখ ৭৩ হাজার মানুষের বসবাস। নিউ ক্যালেডোনিয়ার আদিবাসী কনক জনগোষ্ঠীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুই দশক আগে অঞ্চলটির স্বাধীনতা প্রশ্নে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স। সে অনুযায়ী ২০১৮ সালে প্রথম দফার গণভোট হয়েছিল। তখন প্রায় ৫৭ শতাংশ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন।

রবিবার দ্বিতীয়বারের মতো এ গণভোট হতে যাচ্ছে। ১ লাখ ৮০ হাজারেরও বেশি নিবন্ধিত ভোটার এতে অংশ নেবেন। ব্যালট পেপারে একটি প্রশ্ন লেখা থাকবে। ভোটারদের কাছে জানতে চাওয়া হবে, ‘আপনি কি চান নিউ ক্যালেডোনিয়া পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব অর্জন করুক এবং স্বাধীন হোক?’ ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। যদি রবিবারের ভোটেও স্বাধীনতার বিপক্ষে রায় আসে, তবে ২০২২ সালে তৃতীয় গণভোট হতে পারে।

জাতিসংঘ ও আঞ্চলিক প্যাসিফিক আইল্যান্ড ফোরাম এ গণভোট পর্যবেক্ষণ করছে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের