ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২০, ১৩:২০আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৪:৪০
image

আম্ফানের পর ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। সেই ঘূর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। বিশেষত আম্ফান যে দুর্বিষহ স্মৃতি তৈরি করেছে, তা আজও দগদগে ঘায়ের মতো মনে রয়ে গেছে। এবার দুর্গাপূজার মধ্যে ‘গতি’ নামের আরেক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতবার্তা পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
সপ্তাহখানেক আগেই ভারতের আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছিল, এবার পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। ভারতবার্তার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে রাজ্যে। এর ফলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও কিছুটা আঁচ এ রাজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।
এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি বঙ্গোপসাগরের একাংশ প্রচণ্ড উত্তাল হতে পারে বলেও জানা গেছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

 

 

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম