মানুষের ত্বকে করোনা সক্রিয় থাকে ৯ ঘণ্টা: গবেষণা

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ১৪:১১আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:১৮
image

মানুষের ত্বকে নভেল করোনাভাইরাস প্রায় ৯ ঘণ্টা সক্রিয় থাকতে পারে বলে এক নতুন গবেষণায় আভাস মিলেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাপানের একদল বিজ্ঞানী নতুন এক গবেষণায় এই প্রমাণ পাওয়ার পর কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মানুষের ঘন ঘন হাত ধোয়ার তাগিদ দিয়েছেন।

মানুষের ত্বকে করোনা সক্রিয় থাকে ৯ ঘণ্টা: গবেষণা

এ মাসে ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে জাপানি গবেষকরা বলেছেন, করোনাভাইরাসের তুলনায় ফ্লুর জীবাণু মানুষের ত্বকে মাত্র ১ দশমিক ৮ ঘণ্টা বেঁচে থাকতে পারে। সার্স-কোভ-২ ভাইরাস (কোভিড-১৯ রোগের ভাইরাসের প্রজাতি) ত্বকে ৯ ঘণ্টা ধরে সক্রিয় থাকায় আইএভির (ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস) তুলনায় মানুষের সংস্পর্শে একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণেই বিশ্বজুড়ে করোনা মহামারি আরও ছড়িয়ে পড়ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর একদিন পর ময়নাতদন্তের নমুনা থেকে ত্বক সংগ্রহ করে গবেষণা পরিচালনা করেছেন জাপানি গবেষকরা। করোনাভাইরাস এবং অন্যান্য ফ্লু ভাইরাস ইথানল প্রয়োগের মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে নিস্ক্রিয় হয়ে যায়। আর এই ইথানল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করা হয়। সে কারণে গবেষকরা করোনা মহামারির মোকাবিলায় মানুষের ঘন ঘন হাত ধোয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের সংক্রমণের লাগাম টানতে নিয়মিত এবং বার বার হাত ধোয়ার নির্দেশনা দিয়ে আসছে। জাপানি গবেষকদের এই গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারি মোকাবিলায় প্রকাশিত নির্দেশনাকে সমর্থন করছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম