যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১২:৩৯আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১২:৪৪

বর্ণবাদ নিয়ে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এদিন মোট ১৩ জন কার্ডিনালের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

পোপের এই ঘোষণা প্রত্যাশিত ছিল না। কিন্তু ভ্যাটিকান থেকে ভাষণ দেওয়ার সময় পোপ নতুন ১৩ কার্ডিনালের নাম জানিয়ে দেন। এবার নাম ঘোষণার মধ্যে দুইটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন পোপ। প্রথমটি হলো, এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান যাজককে কার্ডিনাল করা হলো। তিনি হলেন ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। তিনি এর আগে তিনবার মার্কিন কনফারেন্স অব আর্চবিশপস-এর প্রধান হয়েছেন।

বর্ণবাদ নিয়ে এখন এমনিতেই উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কেও বারবার করে এসেছে এই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রজুড়ে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে একজন কৃষ্ণাঙ্গ যাজককে কার্ডিনাল করা রীতিমতো তাৎপর্যপূর্ণ।

পোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এই বার যে কার্ডিনাল নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে চারজনের বয়স ৮০ বছরের কম। তার মধ্যে রুয়ান্ডা, ফিলিপাইন ও চিলির আর্চবিশপও রয়েছেন।

পোপের সিদ্ধান্ত থেকে মনে করা হচ্ছে, তিনি এমন একজনকে নিজের উত্তরসূরি হিসাবে চান, যিনি তার নীতি অনুসরণ করবেন।

ভ্যাটিকান সিটির সেন্ট ফ্রান্সিস স্কয়ারে সমবেত ভক্তদের পোপ ফ্রান্সিস জানান, ২৮ নভেম্বর একটি অনুষ্ঠান হবে। সেখানেই নতুন ১৩ জন আনুষ্ঠানিকভাবে কার্ডিনালে উন্নীত হবেন। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান